রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮২

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২২ আগষ্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা, ১৩ হাযার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, নগদ ২ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৬ হাজার টাকার জালনোট, ৯ টি মোবাইলফোন, ৩ টি ল্যাপটপ, ১ টি স্বর্ণের লকেট, ২টি সিপিইউ, ২ টি ট্যাব ও ৫৫টি সিমকার্ড উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৫৯ জন ও গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৮