শিরোনাম

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের যে ২৫ এজেন্সি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের যে ২৫ এজেন্সি
মালয়েশিয়ায় নির্মাণ শিল্পে নিয়োজিত কর্মী

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। শুক্রবার (২১ আগস্ট) এসব এজেন্সির নাম তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা। প্রস্তাবিত ৪শর বেশি এজেন্সির মধ্যে ২৫টির তালিকা প্রকাশ করলো মালয়েশিয়া।

এফডব্লিউসিএমএসের তালিকায় থাকা এজেন্সিগুলো হলো–

• বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড

• বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট

• জেনারেল ট্রেডিং কোম্পানি

• মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস

• অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল

• আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড

• আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড

• খান জাহান আলী ওভারসিজ

• মেসার্স আল-শোতুপ ওভারসিজ

• মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড

• রিফা ইন্টারন্যাশনাল

• ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল

• এ-প্লাস ইন্টারন্যাশনাল

• আল-হায়াত ওভারসিজ

• ভালুকা ওভারসিজ

• ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড

• চাঁদপুর ইন্টারন্যাশনাল

• কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি

• গুডনেস সার্ভিসেস লিমিটেড

• জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ

• মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল

• ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক

• নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড

• তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল

• অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন

দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। প্রায় ১৭ হাজার কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করেও সেবার মালয়েশিয়া যেতে পারেননি।

গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত করার প্রস্তাব দেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ৮ শর্ত পূরণ করা ৪২৩টি এজেন্সির তালিকা দেশটিকে দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করলো মালয়েশিয়া।

/এফসি/