শিরোনাম

দুদকের জালে পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
দুদকের জালে পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির

ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২০ মে) দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির দাবি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ১০ বছরের মেয়াদে ভুয়া প্রকল্প ও নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে একটি ‘লুটপাটের সিন্ডিকেটে’ পরিণত করা হয়েছিল। আর এই সিন্ডিকেটে সাবেক প্রতিমন্ত্রীর বিশ্বস্ত সহযোগী হিসেবে পিডিবির চারজন সাবেক চেয়ারম্যানসহ ১৩ জন শীর্ষ কর্মকর্তা যুক্ত ছিলেন।

নসরুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই গত ফেব্রুয়ারি মাসে পিডিবির সাবেক চার চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবিরসহ প্রকৌশলী-পরিচালক মিলিয়ে ১৩ কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নামে দুদক। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় নথিপত্রসহ জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে তলব করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘পিডিবির এই ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পেয়েছি।’

হারুনের স্ত্রীর আয়কর নথি জব্দ

অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলার অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের স্ত্রী শিরিন আক্তারের আয়কর নথি জব্দ করেছে দুদক।

/বিবি/