শিরোনাম

তেজগাঁওয়ে গ্রেপ্তার ৫২

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে  গ্রেপ্তার ৫২
ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার ২ ইউপি সদস্য কারাগারে। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাইম (২১), মো. জিসান (১৮), মো. সজল (২০), মো. জুয়েল মিয়া (৩০), মো. নাদিম (১৯), মো. রাব্বি (২৫), মো. জনি গাজী (২৪), মো. সুমন (৩০), মো. আনোয়ার হোসেন (২৩), মো. শাকিল (২২), মো. শেখর, মো. সোহেল, মো. শাওন, মো. রনি, মো. ইয়াসমিন সারাফাত প্রামানিক (২৩), মো. শাওন, মো. সুরুজ শেখ (৩১), মো. জমশের পিচ্চি (২২), মো. বাপ্পি হাসান (২৪), মো. সালাহ উদ্দিন (২০), রাশেদ বাবু (২৫), মো. রনি, মিঠুন চৌধুরী (২৮), মোক্তার হোসেন (৫১), মো. আর রাফী মাহদী, মো. তুষার ইসলাম (২০), মো. সাদ্দাম হোসেন (২৫), আ. রাজ্জাক (১৮), মো. শাহীন (৩৮), মো. নাসির (২৫), মো. ইমরান মন্ডল (৩৮), মো. জুবায়ের ইসলাম (১৮), মো. আমিনুল ইসলাম (১৮), মো. আল আমিন (২৪), মো. রাকিব (২৬), মো. হৃদয় (১৮), মো. সোহাগ হোসেন (২৩), মো. রনি হোসেন (২৮), মো. সজিব (১৯), মশিউর রহমান (২৬), মো. জসিম (২৭), মো. রিপন (২৯), মো. আরমান (২৭), মো. কাজল মৃধা (৩৯), গোলাম মর্তুজা ওরফে মো. মুরাদ হোসেন (৩২), মো. আনোয়ার (১৯), মো. স্বপন (৩৯), রিহান (২৮), ফজলু ওরফ মো. রাজু (৩৫), ইসমাইল হোসেন (২১), মো. আব্দুর রাজ্জাক ওরফে রাজা সরদার (২২) ও মো. হৃদয় হোসেন পারভেজ (শিপন) (৩৫)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ২ জন, মোহাম্মদপুর থানা ১৬ জন, আদাবর থানা ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন ও হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/এসবি/