অস্ট্রেলিয়ার টেস্ট দলে টিকে গেলেন লাবুশেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

শেষ ১০ ইনিংসে ফিফটি নেই, তিন বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি করেননি। সম্পতি বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে রান ১, ৩১ ও ৪। ধারণা করা হচ্ছিলো টেস্ট দল থেকে বাদ পড়বেন মার্নাস লাবুশেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
বিকল্পও অবশ্য রাখা হয়েছে স্কোয়াডে। দলে ফিরেছেন কুপার কনোলি। অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের একজন মনে করা হয় তাকে। কনোলি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৩টি।
কনোলির টেস্ট অভিষেক হয় গত বছর, শ্রীলঙ্কায়। একমাত্র ইনিংসে ভালো করতে পারেননি। তবে প্রতিভার প্রতি আস্থা রেখেই সুযোগ দেওয়া হলো কনোলিকে।
লাবুশেনের টিকে যাওয়াই সবচেয়ে আলোচিত ঘটনা। তার ফর্ম নিয়ে সমালোচনা অনেক দিন ধরেই। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের সময় সাবেক অধিনায়ক রিকি পন্টিং ধারাভাষ্যে সরাসরিই বলেছিলেন, অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল এই ব্যাটসম্যানকে।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এই সত্যটা আমরা অস্বীকার করছি না যে, মার্নের (লাবুশেন) কাছ থেকে আরও কিছু রান চাই আমরা। এটা স্পষ্ট। তবে আমরা এ ব্যাপারেও আত্মবিশ্বাসী যে, সে এখনও স্কোয়াডে একটি ইতিবাচক অবদান রাখতে পারবে।’
স্পিন বিভাগেও কিছুটা চমক আছে। ন্যাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে নেওয়া হয়েছে ম্যাথু কুনেমানকে।
দলে ফিরেছেন গত অ্যাশেজে দারুণ বল করা পেসার মাইকেল নিসারও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফেরা ম্যাট রেনশ টিকে গেছেন। দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে জায়গা ধরে রেখেছেন জশ ইংলিস।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার তিন ম্যাচের সিরিজ শুরু আগামী ৯ অক্টোবর। ২০১৮ সালের সেই বল টেম্পারিং বিতর্কের সিরিজের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়ানরা।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কড়া জবাব আমিশার