শিরোনাম

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কড়া জবাব আমিশার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কড়া জবাব আমিশার
আমিশা প্যাটেল ও হার্দিক পান্ডিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। দীর্ঘ অভিনয় জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। এবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাম জড়িয়েছে তার। সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে হার্দিককে নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমিশা। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে এজন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে কঠোর জবাব দিয়েছেন অভিনেত্রী।

সামাজিকমাধ্যম এক্সে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, বেঙ্গালুরুর একটি হোটেলের পার্টিতে যেভাবে আমিশা প্যাটেল হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রেখেছেন, তাতে মনে হচ্ছে রেড্ডিটের সব গুঞ্জন সত্যি হতে চলেছে।

তবে এর জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। ওই পোস্টের একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘একেবারে সত্যি কথা ভাই! মাই গড আপনি একদম ঠিক ধরেছেন... তার ওপর আমার হাত রাখার ধরনটা সত্যিই বড্ড রোমান্টিক ছিল।’

তিনি আরও লেখেন, ‘আমি আপনাকে চিনি না। তবে এটা নিশ্চিত যে বন্ধু হিসেবেও আপনার কোনো মেয়েবন্ধু নেই। এই ধরনের পোস্ট করার আগে এবার অন্তত একজন মেয়েকে বন্ধু বানানোর সময় এসেছে আপনার।’

এদিকে দুইবার বিবাহবিচ্ছেদের পর বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন হার্দিক পান্ডিয়া। এর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকা এই ক্রিকেটার ২০২৫ সালে ইনস্টাগ্রামে মাহিকার সঙ্গে তার সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

অন্যদিকে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ৫১ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে কখনো বিয়ে করবেন না বলে জানান এই নায়িকা।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/