বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের বন্দরবাজারের ভেতরে ঢুকতেই কোলাহলের সঙ্গে মিশে আসে এক ধরনের অস্বস্তির সুর। ক্রেতাদের মুখে তৃপ্তির চেয়ে চিন্তার ছাপই বেশি। হাতে ব্যাগ নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন ক্রেতারা, দাম জিজ্ঞেস করছেন, আবার কিছু না কিনেই সরে যাচ্ছেন। বাজারে সব সবজির দামই বাড়তি।
লেবুর দাম শুনে থমকে গেলেন এক ক্রেতা। ছোট আকারের লেবুর হালি ১০০ টাকার নিচে নেই, মাঝারি ও বড় লেবু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
বিক্রেতারা বলছেন, রোজা শুরুতেই বাজারে লেবুর দাম ঊর্ধ্বমুখী। শুধু লেবুই নয়, বাড়তি দামে বিক্রি হচ্ছে শসাও। প্রতিকেজি শসা এখন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। কাচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায় কেজিতে। যা আগে ছিল ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
সিলেট নগরের বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট ঘুরে একই চিত্র দেখা গেছে। ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্য সবজির দামও বেড়েছে। একই সঙ্গে মাছ ও মাংসের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।
উপশহর থেকে বাজার করতে আসা আলতাফ হোসেন বলেন, রমজান এলেই লেবুর চাহিদা বাড়ে, তাই দামও বাড়ে। তবে এবার সেই বাড়তি দাম আগেভাগেই শুরু হয়েছে। গত সপ্তাহেও লেবু ২০ থেকে ৩০ টাকায় পেয়েছি। এখন ১০০ টাকা দিতে হচ্ছে।
শিবগঞ্জের সবজি বিক্রেতা কামরুল মিয়া বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দামের আশায় লেবু ধরে রাখছেন। ফলে বাজারে সরবরাহ কমে গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, রমজানে সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি কাজ শুরু করেছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হবে।