সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন

সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন
সিলেট সংবাদদাতা

সিলেট নগরীর চালিবন্দরে দাঁড়িয়ে থাকা ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর চালিবন্দরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল কলেজের সামনে চার বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাস আংশিক পুড়েছে এবং বাকি তিনটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনা হবে।

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের