বাংলাদেশে অনুপ্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি

সিলেট সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে আটক করে।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ওই বিএসএফ সদস্যকে বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পায়। এ সময় তিনি অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। পরে বিজিবি সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়।
৪৮ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পল্লবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ