সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার

সিটিজেন জার্নাল ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।
ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এ ছাড়া নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের জন্য ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ পান।
শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’ এবং ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননাও পেয়েছেন তিনি। এ ছাড়া কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন।
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেন।
মো. নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ও স্বনামধন্য ক্লাবের সদস্য। পাশাপাশি তিনি বিভিন্ন আর্থসামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।