পল্লবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে পল্লবী এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা । এসময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা সড়কে অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের