শিরোনাম

সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ও মাছ শিকার, আটক ৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ও মাছ শিকার, আটক ৩
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নৌকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত গভীর অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ও মাছ শিকারের অভিযোগে ৭টি নৌকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার সকালে সুন্দরবনের নটাবেকি ও পুষ্পকাটি এলাকায় অভিযানকালে শিকারের বিভিন্ন সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পার্শে লী গ্রামের জাহিদুল ইসলাম ঢালী (৩৫), একই উপজেলার খলিশাবুনিয়া গাইনবাড়ি এলাকার মোশারফ গাইন (৫৬) ও মীরগাং গ্রামের লিটন গাজী (৩২)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ ঘোষিত গভীর অভয়ারণ্য নটাবেকি এলাকায় একদল জেলে কাঁকড়া ও মাছ শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বনবিভাগের ‘স্মার্ট টহল টিম’ অভিযান চালায়। এসময় নৌকা ও কাঁকড়া শিকারের সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।