কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দু্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। এই ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫মার্চ) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্র্রীয় শহীদ মিনারের উপরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রাকিবকে মৃত ঘোষণা করা হয়।
আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর ত্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।
আহতের বন্ধু মোঃ রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলো। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপড়ে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পরে আছে। তার মাথায় গুলি লেগেছে এবং শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে।
জানা গেছে রনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।
শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিবের মাথায় একটি গুলি ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।