রাজশাহীতে ফুয়েল অ্যাপ চালু, তেল মিলবে পাঁচ দিনে একবার

রাজশাহী সংবাদদাতা

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরের কুমারপাড়ায় গুলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এই সেবা গ্রহণে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না বলে জানা গেছে।
জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেলচালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেটকার চালক সর্বোচ্চ ২ হাজার টাকার জ্বালানি তেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপ ব্যবহার করে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যানের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবেন।
গাড়িচালকরা অ্যাপে তেল নিলেও কৃষকদের জন্য রয়েছে নির্ধারিত ফুয়েল কার্ড। ফুয়েল কার্ডের মাধ্যমে কৃষকদের ডিজেল সরবরাহ করা হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজে শনাক্ত করা সম্ভব হবে। এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর প্রমুখ ।