রাফিনহাকে নিয়ে ব্রাজিল শিবিরে উদ্বেগ

রাফিনহাকে নিয়ে ব্রাজিল শিবিরে উদ্বেগ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে হাইতির বিপক্ষে বড় জয় পেলেও চোটের বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল দল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সেলেসাওদের তারকা ফরোয়ার্ড রাফিনহা। বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারানোর দিনে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় এ তারকাকে। ম্যাচের ৪০ মিনিটে ডান উরুতে অস্বস্তি বোধ করায় মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে না পারায় তার বদলি হিসেবে মাঠে নামানো হয় রায় খানকে।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ২৯ বছর বয়সী এ উইঙ্গারের চোট পরীক্ষা করা হয়েছে। চোটের ধরণ নিয়ে উদ্বেগ থাকলেও স্বস্তির খবর হলো, এটি তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার মতো এতটা গুরুতর নয়। সে কারণে সেলেসাওরা তাকে স্কোয়াড থেকে বাদ দেয়নি। রাফিনহা দলের সঙ্গেই থাকবেন এবং দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এর আগে, মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসলি চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন।
ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার অভিযানে নামা কোচ কার্লো আনচেলত্তির জন্য রাফিনহার চোট নতুন এক দুশ্চিন্তার জন্ম দিয়েছে। তবে এ খারাপ খবরের পাশাপাশি ব্রাজিলিয়ান শিবিরে বড় এক সুখবরও দিয়েছেন এ মাস্টারমাইন্ড। তিনি নিশ্চিত করেছেন, পায়ের পেশির চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন দলের প্রধান তারকা নেইমার। আসরের প্রথম দুই ম্যাচ মিস করলেও ব্রাজিলের পরবর্তী ম্যাচেই মাঠে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়