সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাড়ির প্রাচীর টপকিয়ে ৫-৬ জনের একটি দল ভেতরে প্রবেশ করে বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দেই।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিলো। এর মধ্যে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। এ বিষয়ে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসবি/