পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়
পদ্মায় জেলের জালে ধরা পড়ে ২৪ কেজি ওজনের পাঙাশ মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৪ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৬৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দৌলতদিয়ার পদ্মা নদীতে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করেন।

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জেলে ছাত্তার হালদারের কাছ থেকে মাছটি ক্রয় করেছেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর কাছে কেজিতে ৫০ টাকা লাভে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।

জাটকা সংরক্ষণ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ থাকায় ইলিশের পাশাপাশি পাঙাশ মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। তিনি বলেন, এর ফলে এগুলো জেলেদের জালে ধরা পড়ছে।

/জেএইচ/