পদ্মায় ধরা পড়লো ১৮ কেজি ওজনের কাতল

রাজবাড়ী সংবাদদাতা
রাজবাড়ী সংবাদদাতা
পদ্মায় ধরা পড়লো ১৮ কেজি ওজনের কাতল
১৮ কেজি কাতল মাছ হাতে ব্যবসায়ী চান্দু মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ১৮ কেজির একটি কাতল মাছ ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে মাছটি কিনে নেন ঢাকার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন গোয়ালন্দের জেলে জামাল কাজী ও তার ছেলে আরিফ কাজীসহ কয়েকজন। তারা ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। পরে জাল গুটিয়ে নৌকায় তোলার পর বড় কাতল মাছটি দেখতে পান তারা। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে যান জেলেরা। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন সাড়ে ১৮ কেজি। নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, একই দিন বাজারের জাহিদ মোল্লার আড়তে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতল মাছ নিলামে তোলা হয়। সেটিও তিনি কিনে নেন। বেশি ওজনের মাছটি তিনি ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। অন্য মাছটি এখনো তার কাছে আছে।

/এসবি/