শিরোনাম

যমুনায় ধরা পড়লো ৪১ কেজির বাঘাইড় মাছ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
যমুনায় ধরা পড়লো ৪১ কেজির বাঘাইড় মাছ
জেলেদের জালে ধরা পড়েছে বিপন্ন বাঘাইড় মাছ। ছবি: সিজেডেএন টোয়েন্টিফোর

মানিকগঞ্জের বাঘুটিয়া চর সংলগ্ন যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছ। বাঘুটিয়া বাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, বুধবার মধ্য রাতের দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর সংলগ্ন যমুনা নদীতে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছটি ওহাবসহ চারজন জেলের জালে ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে মাছটি নিয়ে এলে ৫৩ হাজার টাকায় বিক্রি হয়।

বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল বলেন, মতিন শেখ, ওহাব মোল্লা, আসিফ মিয়া, নামের জেলেরা যমুনা নদী থেকে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরেন। বাঘুটিয়া চর এলাকার বাসিন্দা জাকির হোসাইন ১৩০০ টাকা কেজি দরে মোট দাম ৫৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তর থেকে বাঘাইড় মাছ ধরা বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাইর মাছ ধরা নিষিদ্ধ। মাছটিকে বন অধিদপ্তর থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। আমরাও ধরতে নিষেধ করি।

/এসআর/