রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ট্রাকটি একটি দোকানের সামনে পার্ক ছিলো। অজ্ঞাত দুই ব্যক্তি সেখানে গিয়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি পুড়ে যায়। একই সঙ্গে পাশের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও পুড়ে যায়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বলেন, গত রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ২টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। রাতেই পুলিশের দহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন