কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় বজ্রপাতে আ. মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ. মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে নিহত আ. মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজনের সঙ্গে মথিপাড়া এলাকার ৩৩ কানি নামক স্থানে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে আ. মান্নান গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আ. মান্নানকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুকনা পাতা আনতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু