গুলিতে লুটিয়ে পড়েন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা

খুলনা সংবাদদাতা

খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক কর্মীকে গুলি করে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইসমাইল হোসেন, বয়স আনুমানিক ৩২ বছর। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে এবং যুবলীগ কর্মী ছিলেন।
পুলিশ জানিয়েছে, কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইসমাইলের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে টুটপাড়া খালপাড় এলাকায় নিজ বাড়ির সামনে বসে ছিলেন ইসমাইল হোসেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা তাকে উপুর্যপরি গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা ইসমাইলকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু