৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ

পটুয়াখালী সংবাদদাতা

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটিতে আনা কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এটির ড্রাফট (পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১৩ মিটার। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। বুধবার থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে নিয়ে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।
এখন থেকে পায়রা বন্দরে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দরটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

পায়রা বন্দরে ২০ ক্যাটাগরির পদে চাকরি, আউটসোর্সিংয়ে নিয়োগ