অটোচালককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক অটোভ্যান চালককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবক ও তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে ভুক্তভোগী অটোভ্যানচালক মো. রাফি খানকে (১৯) কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রিজ সংলগ্ন আবুল কাশেম জামে মসজিদের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাফির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় রাফির বাবা মো. হাসান প্রথমে ৫০ হাজার টাকা প্রদান করেন। তবে বাকি টাকা না দিলে রাফিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় রাফির বাবা মো. হাসান বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ রবিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. জাহিদ প্যাদা ও মো. ইমরান গাজীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রাফি খানকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত মো. কোয়েল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধারের পর রাফি খান জানান, অপহরণের পর তাকে মারধর করে একটি স্থানে আটকে রাখা হয়েছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
আহত রাফি খানকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

কোটি টাকা প্রতারণা মামলায় ফেরারি আসামি গ্রেপ্তার