পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫
সিটিজেন জার্নাল ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
আহতদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন তারা। এ সময় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২ নভেম্বর ঈশ্বরদীর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়েছিলেন দুজন।