রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনা সংবাদদাতা
পাবনা সংবাদদাতা
রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুর গ্রিনসিটি প্রকল্প

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’ থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।

এর আগে, গতকাল বিকাল ৫টা ১০ মিনিটে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) প্রকল্পের অ্যাটমটেক এনার্গো (এটিই) কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ওই রুশ নাগরিকের কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সন্দেহজনক হলে নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুম তাকে মৃত অবস্থায় পায়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

/এফআর/