ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলির অভিযোগে যুবলীগ নেতার বাড়িতে আগুন

পাবনা সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে মুখোশধারীদের অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নে সেই বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীও জড়িত বলে অভিযোগ তোলা হয়। এরই জের ধরে রাতে সাঁড়া গোপালপুরে অবস্থিত যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি আগে থেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল তথা মিলন চৌধুরীর বাড়ি পরিদর্শন করেছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলেও জানান তিনি।

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন