সৈয়দপুরে এক বিদ্যালয় থেকে বৃত্তি পেলো ৪০ শিক্ষার্থী

নীলফামারী সংবাদদাতা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৪০ শিক্ষার্থী ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এটি জেলায় একক কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চসংখ্যক বৃত্তির রেকর্ড।
সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বৃত্তি পাওয়ার এ তথ্যটি নিশ্চিত করেন।
এদিকে, বিদ্যালয়টি থেকে একসঙ্গে এত শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে এলাকাজুড়েও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে বিদ্যালয়ে মিষ্টি বিতরণের হিড়িক পড়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।
গতকাল রবিবার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, ‘শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

প্রাথমিকে বৃত্তি পেলো ৭৯ হাজার শিক্ষার্থী, মেয়েরা এগিয়ে