বর-কনে নিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ২

বর-কনে নিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ২
নীলফামারী সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ কমপক্ষে ১২ জন আহত হন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। সেই বিয়েতে বরযাত্রী হিসেবে বরসহ প্রায় ১৫ জন এসেছিলেন। বিয়ে শেষে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বর-কনেসহ কমপক্ষে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।