শিরোনাম

৩৩ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ আবারো মাদকসহ গ্রেপ্তার

নীলফামারী সংবাদদাতা
নীলফামারী সংবাদদাতা
৩৩ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ আবারো মাদকসহ গ্রেপ্তার
রুপা বেগম সহিদা

নীলফামারী ডোমারে তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই রুপা বেগম সহিদাকে আবারও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ৪৪ বছর বয়সী রুপা বেগম এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই নিজ বাড়িতে মাদকের ব্যাবসা করে আসছেন তিনি। এর আগে একাধিকবার তাকে মাদক মামলায় কারাবরণ করতে হয়েছে।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

/জেএইচ/