নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনা সংবাদদাতা

সম্প্রতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লেগেছে। এতে কয়েকটি রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে স্থানীয়রা ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি রুমের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও জানা যায়নি।
এ বিষয়ে খালিয়াজুরি থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কোনো নাশকতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও অলিদুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলির অভিযোগে যুবলীগ নেতার বাড়িতে আগুন