নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ব্যাংকের সামনের বারান্দায় দরজার কাছে ছেঁড়া কাপড় ও বস্তায় পেট্রল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন বারান্দার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। এজন্য ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসার পর পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

১৫ জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগ, নিহত ২; বাস-রেললাইনে আগুন