পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি পদায়ন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি পদায়ন
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। আর চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, আর ডিএমপি, ঢাকার উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইল জেলা পুলিশ সুপার করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আর এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। আর গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার করো হয়েছে।

অন্যদিকে কেএমপি, খুলনার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। আর এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার করা হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআই-এর পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন

/জেএইচ/