ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রেহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে আর এস রেহমানের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও অন্য পরিবারের ২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিলো। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিলো। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আজ ভোরে তার মৃত্যু হয়।
দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ মায়ের মৃত্যু