ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

নেত্রকোনা সংবাদদাতা

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ছয়টার দিকে জেলার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
পুলিশ জানায়, কাউসার মিয়া নেত্রকোনার বাসিন্দা। তার বাবার নাম রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার। এ মামলার বিচার চলছে। গত ১০ নভেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য কাউসারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। একপর্যায়ে আসামি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।
পরে আসামি প্রথমে তার বোনের বাসায় এবং গতকাল বুধবার রাতে তিনি তার খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ (বৃহস্পতিবার) ভোরে পুলিশ তার খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন। অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালত থেকে হাতকড়া খুলে পালালো হত্যা মামলার আসামি