নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন ও ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় কার্যালয়ের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসবি/