বিধবা ভাতার কথা বলে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নাটোর সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
মামলার এজাহারে বলা হয়েছে, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে বাবা-মায়ের বাড়িতে বসবাস করে আসছিলেন ভুক্তভোগী ওই নারী । সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা উত্তোলন বিষয়ে কথা বলতে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান তিনি। কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি তাদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি হওয়ায় সেখানে গিয়ে মুক্তির সঙ্গে দেখা করতে চান তিনি। বাড়ির প্রবেশগেট খোলা থাকায় ভেতরে প্রবেশ করেন তিনি । পরে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনও তার পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন।
এতে বলা হয়েছে, বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে ভুক্তভোগী নারী মুক্তির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় চেয়ারম্যান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলমান রয়েছে।

ঈদগাহের জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০