ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপি আজিজের ছেলে আবারও রিমান্ডে

নাটোর সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে এবার দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।
এদিন আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মিন্টু বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।
ওসি আরও জানান, এমপির ছেলে প্রথম দফায় রিমান্ড চলাকালীন দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
এর আগে, গত ২৭ অক্টোবর একই মামলা নুরুজ্জামান মিন্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে রাজশাহী ও পরে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৬ অক্টোবর রাত সোয়া আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়।

ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে