আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন জার্নাল ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তনসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে- বড়াইগ্রাম উপজেলার মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমছিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা করবে সরকার: প্রধানমন্ত্রী