টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন এবং রেডহট নিরসনের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জেলার বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের অধীনের সব ফিডারে শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এলাকা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন ও দুয়ারি ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/জেএইচ/