নারায়ণগঞ্জে অন-ডিউটি পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। সোমবার (৯ মার্চ) ভোরে নগরীর বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।