ভারতে হারানো মোবাইল ফোন মিললো নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ সংবাদদাতা

হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা। এর মধ্যে একটি ফোনের মালিক ভারতের রাজস্থান প্রদেশের এক নাগরিকের।
বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের আইসিটি শাখার একটি টিম জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরি পর্যালোচনা করে। এরপর প্রযুক্তিগত অনুসন্ধান ও ট্র্যাকিংয়ের মাধ্যমে ধাপে ধাপে মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করার পর উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকানা নিশ্চিত করে ফোনগুলো হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি ছিল গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, যা ভারতের রাজস্থান রাজ্যের এক নাগরিকের। মোবাইলটি রাজস্থান থেকে হারিয়ে যায়। কিছু দিন পর ফোনের মালিকের জিমেইলে পাওয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে তিনি জানতে পারেন মোবইল ফোনটি নারায়ণগঞ্জে ওপেন হয়েছে। তিনি অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে জেলা পুলিশের আইসিটি শাখা প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্ত করে মোবাইল ফোন উদ্ধার করে। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মালিকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় জিডি করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হলে প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার প্রক্রিয়া সহজ হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।