কারাগারে অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ সংবাদদাতা
নওগাঁ সংবাদদাতা
কারাগারে অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে এক আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায়।

তিনি বলেন, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দি ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পূর্ণ করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/