নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ
নওগাঁ সংবাদদাতা

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রবিবার সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসগুলো টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কোনো বাস ছেড়ে যাচ্ছে না। একইভাবে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করতে দেখা যায়নি। ফলে যাত্রীরা ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তবে পার-নওগাঁ এলাকায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে মহন্ত পরিবহনের বাসচালক ও তার সহকারীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকালে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করে অটোরিকশা (সিএনজি) চালকরা।
এতে গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।
এ বিষয়ে জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মন্ডল বলেন, বাস শ্রমিকেরা অটোরিকশাও চলাচল করতে দিচ্ছেন না। আর বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি।
জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশাসহ সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।

নওগাঁ বিশ্ববদ্যিালয়ে চাকরির সুযোগ