শিরোনাম

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁ সংবাদদাতা
নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের তোপের মুখে দ্রুত দোকান পালিয়ে যান অভিযুক্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পালিয়ে যান।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভি পলাতক রয়েছেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটিনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/