ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যবাড়েরা এলাকার মুজিব মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ জামান মধ্যবাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মুজিব মার্কেট থেকে ছোট মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজ জামান। এ সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন সুরুজ জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সুরুজ জামানকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থি অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তিনি বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ