ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের আসন, জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘মীর এক্সপ্রেস’ নামের বাসটি স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা ছিল। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসের মালিক শফিকুল ইসলাম জানান, বাসটি ঢাকা-শেরপুর রুটে চলাচল করত। তার বাড়ি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় হওয়ায় প্রতিদিন রাতে বাসটি বাড়ির পাশে রাখা হতো। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে ১৮ লাখ টাকায় পুরোনো বাসটি কিনেছিলেন। পরে নিজের সঞ্চিত অর্থ থেকে আরও প্রায় তিন লাখ টাকা ব্যয় করে বাসটির মেরামত ও সংস্কারকাজ করান। বাসটিই ছিল তার পরিবারের উপার্জনের অন্যতম অবলম্বন। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন তিনি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ির বেশির ভাগ পুড়ে যায়।

বেরোবিতে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়ার আল্টিমেটাম ছাত্রদলের