সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে গেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের রেললাইনের উঁচু ঢাল বেয়ে ওঠার সময় এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পরপরই মেরামত কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক