সীমান্তে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাল্লাথল ও লাতু সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার এ পরিস্থিতির সুযোগ নিয়ে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।
৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গণহত্যার রায় এলো, এবার কি রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে