সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় চোরাকারবারি আটক

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান এসব তথ্য জানান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতীয় একটি চোরাকারবারি দল কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে– গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় বিজিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমারশাইল এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।
একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করে বিজিবি। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, আটক বলাই দাস একজন ভারতীয় নাগরিক। বর্তমানে সে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ টন সার জব্দ